শিরোনাম
গৌরনদীতে বার্থী ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ঝালকাঠিতে পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জে ভাঙা ব্রিজে পথচারীদের ভোগান্তি, দ্রুত সংস্কারের দাবি বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আরাফাত জোমাদ্দার ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত এক ইলিশ সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি শ্বশুরবাড়ির ছাদে প্রবাসফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জে প্রাথমিক শিক্ষকদের সভায় এমপি আবুল হোসেন খানকে সংবর্ধনা

করোনায় ঝুঁকিতে লাখো শিশুর টিকা গ্রহণ: জাতিসংঘ

আপডেট: May 2, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আন্তর্জাতিক:: করোনা ভাইরাস মহামারির কারণে পণ্য পরিবহনে বড় ধরনের জটিলতা তৈরি হওয়ায় লাখো শিশুর জীবন রক্ষাকারী টিকা গ্রহণ ঝুঁকিতে পড়েছে। জাতিসংঘ এ নিয়ে সতর্কতা জারি করেছে। তারা জানিয়েছে, অনেক দেশেই গুরুত্বপূর্ণ টিকার ঘাটতি দেখা দিয়েছে। সংস্থাটির পক্ষ থেকে বিভিন্ন দেশের সরকার ও বেসরকারি খাতকে সাশ্রয়ী মূল্যে টিকা পরিবহনের আহ্বান জানানো হয়েছে।

টিকা কর্মসূচি জাতিসংঘের শিশু বিষয়ক প্রতিষ্ঠান ইউনিসেফের একটি গুরুত্বপূর্ণ কাজ। সংস্থাটির আশঙ্কা, হাম, পোলিও এবং টিটেনাস টিকা প্রতিবছর অন্তত ত্রিশ লাখ শিশুর জীবন রক্ষা করে।

চিকিৎসা বিজ্ঞানীরা যখন করোনা ভাইরাসের টিকা উদ্ভাবনে কঠোর পরিশ্রম করছেন তখন ইউনিসেফ জানালো, মহামারির কারণে অন্যান্য রোগের জন্য সক্রিয় পদক্ষেপ বাধাগ্রস্ত হচ্ছে।

সংস্থাটির মুখপাত্র মারিক্সি মারকাডো বলেন, বিভিন্ন দেশে করোনার বিস্তার ঠেকানোর জন্য লকডাউনসহ বিভিন্ন পদক্ষেপের কারণে আটকে পড়া টিকা পরিবহনের আহ্বান জানাচ্ছে ইউনিসেফ। বাণিজ্যিক বিমান চলাচলে নাটকীয় হ্রাসের ফলে সীমিত সামর্থ্যের অনেক দেশ উচ্চমূল্যে টিকা পরিবহন করতে পারছে না। ফলে টিকা দিয়ে প্রতিরোধ করা যায় এমন সব রোগের ঝুঁকিতে পড়েছে শিশুরা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network