শিরোনাম
মক্কা-মদিনায় পড়ল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ, হুতিদের অস্বীকার ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা এসিল্যান্ডের গাজীপুরে কার্টনের গুদামের আগুন নিয়ন্ত্রণে উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা গলাচিপায় জেলেদের হামলায় পুলিশ কনস্টেবলসহ আহত ২ ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মহিলা মাদ্রাসায় আগুন, পরিচালক আটক গারুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শাহিন শিকদারের শোডাউন ও গণসংযোগ মোংলা বন্দর জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ২৫ যাত্রী আহত

কাশ্মীরে ভারতীয় বাহিনীর গুলিতে স্বাধীনতাকামী দল হিজবুল প্রধান নিহত

আপডেট: May 6, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

করোনা লকডাউনের মধ্যেও সংঘর্ষে ছেদ পড়েনি জম্মু-কাশ্মীর উপত্যকায়। ভারতের নিরাপত্তাবাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে কাশ্মীরের স্বাধীনতাকামী সংগঠন হিজবুল মুজাহিদীনের প্রধান কমান্ডার রিয়াজ নাইকু নিহত হয়েছেন। বুধবার সকালের দিকে কাশ্মীরের পুলওয়ামা জেলায় এনকাউন্টারে হিজবুল মুজাহিদীনের প্রধানসহ অন্তত দু’জনের প্রাণহানি ঘটেছে।এনডিটিভি বলছে, জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলার বেইঘপুরা এলাকায় সেনাবাহিনী এবং পুলিশের সন্ত্রাস-বিরোধী যৌথ অভিযানে নিহত হয়েছেন নাইকু।

গত কয়েকদিন ধরেই কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে স্বাধীনতাকামী মুজাহিদ বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ভারতীয় নিরাপত্তাবাহিনীর মেজর-কর্নেলসহ একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তাসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন।

এই পরিস্থিতিতে কাশ্মীরে পৃথক তিনটি যৌথ অভিযান শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। বুধবার সকালের দিকে পুলওয়ামার প্যাম্পোর এলাকায় অন্য একটি অভিযানে আরও দুই সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানানো হয়েছে ভারতীয় বাহিনীর পক্ষ থেকে।পুলওয়ামা জেলার বেইঘপুরা এলাকায় হিজবুল মুজাহিদীনের প্রধান কমান্ডার রিয়াজ নাইকুর অবস্থান নিশ্চিত হওয়ার পর দেশটির সেনাবাহিনী যৌথ অভিযানে যায়। এ সময় কাশ্মীর উপত্যকার অন্তত ১০টি জেলায় মোবাইল ফোন নেটওয়ার্ক ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়।

এর আগে ভারতীয় নিরাপত্তা বাহিনী হিজবুল মুজাহিদীনের এই প্রধানের মাথার দাম ১২ লাখ রুপি নির্ধারণ করে। হিজবুল প্রধানের দায়িত্ব নেয়ার পর থেকে দেশটির নিরাপত্তা বাহিনীর প্রধান টার্গেটে ছিলেন তিনি। জম্মু-কাশ্মীর পুলিশের সাবেক মহাপরিচালক এসপি ভেইড বলেন, ২০১৬ সালের জুলাইয়ে এনকাউন্টারে হিজবুল মুজাহিদীনের প্রধান বুরহান ওয়ানির মৃত্যুর পর নাইকুকে মোস্ট ওয়ান্টেড ঘোষণা করা হয়েছিল।

গত মাসে কাশ্মীর উপত্যকায় স্বাধীনতাকামীদের সঙ্গে সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তাসহ অন্যান্য নিরাপত্তাবাহিনীর অন্তত ২২ সদস্য নিহত হয়।

সূত্র- এনডিটিভি, আনন্দবাজার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network