রায়পুরে সুপারি বাগানে নবজাতকের কান্না, কোলে তুলে নিলেন ভ্যানচালকের স্ত্রী

আপডেট: May 10, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
অনলাইন ডেস্ক:: লক্ষ্মীপুরের রায়পুরে একটি সুপারির বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। পরে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়।
রোববার ভোরে উপজেলার চরমোহনা ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সোলতানিয়া স্কুলের পন্ডিত বাড়ির সুপারি বাগানে নবজাতক শিশুটিকে পাওয়া যায়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সফিক পাঠান জানান, ভোর ৬ টার দিকে পন্ডিত বাড়ির একটি বাগানে নবজাতকের কান্নার আওয়াজ পাওয়া যায় বলে স্থানীয় ভ্যানচালক তাহেরের স্ত্রী ফাতেমা নামে এক গৃহবধূকে খবর দেন। পরে ফাতেমা নবজাতককে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ নবজাতক ও ফাতেমাকে উদ্ধারন করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে সে ফাতেমার তত্ত্বাবধানে রয়েছে।
 
উদ্ধারকারী ফাতেমা বেগম বলেন, তিনি যখন বাগানে নবজাতকটি পান তখন তাকে উল্টো করে ফেলে রাখা ছিল। এ ছাড়া নবজাতকের কাপড়ের রশি প্যাঁচানো ছিল।নবজাতক শিশুটি ছেলে সন্তান। সে দু’এক দিনে জন্ম গ্রহণ করেছেন। পরে তিনি পুলিশের সহযোগিতায় নবজাতককে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে।
 
রায়পুর থানার এসআই শেখ কামাল হোসেন বলেন, নবজাতকের জন্য প্রয়োজনীয় কাপড়, খাদ্য, ওষুধপত্র কিনে দিয়েছি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সম্ভবত তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। তা ছাড়া বাগানের ভেতর শিয়াল-কুকুরেও খেয়ে ফেলতে পারত। তবে আল্লাহর অশেষ কৃপায় শিশুটি বেঁচে আছে।
ইউএনও সাবরীন চৌধুরী জানান, ওই নবজাতক একটি ছেলে। তাকে নেয়ার জন্য অনেকেই আগ্রহ দেখান। কিন্তু উদ্ধারকারী পরিবারের আগ্রহের কারণে তাদের কাছেই আপাতত লালন পালনের ভার দেয়া হবে।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network