বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ৪১ লাখ ৭৪ হাজার, মৃত্যু ২ লাখ ৮৩ হাজার ছাড়িয়েছে

আপডেট: May 11, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
আপডেট নিউজ ডেস্ক:: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে ২ লাখ ৮৩ হাজার ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ খবর জানিয়েছে।
সংস্থাটির ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, বিশ্বে ২ লাখ ৮৩ হাজার ৫৯৬ জন করোনায় প্রাণ হারিয়েছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন ৪১ লাখ ৭৪ হাজার ৫৪১ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৪ লাখ ৬৯ হাজার ১২ জন।
 
চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ১৩ লাখ ৬৫ হাজার ৩৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৮০ হাজার ৭১৯ জনের।
 
মৃতের হিসাবে তালিকার দ্বিতীয়তে এবং ইউরোপের শীর্ষে উঠে এসেছে যুক্তরাজ্য। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৩১ হাজার ৮৫৫ জনের। আর আক্রান্ত হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮৫৫ জন।
 
তৃতীয় স্থানে নেমে এসেছে ইতালি। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৩০ হাজার ৫৬০ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৯ হাজার ৭০ জন।
এছাড়া স্পেনে করোনায় মৃতের সংখ্যা ২৬ হাজার ৬২১ জনে দাঁড়িয়েছে। আর মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৬৬৩ জন। ফ্রান্সে করোনায় ২৬ হাজার ৩১০ জনের মৃত্যু ও ১ লাখ ৭৬ হাজার ৬৫৮ জন আক্রান্ত হয়েছে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ভাইরাসটির উৎপত্তিস্থল এই দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৯০১ জন। এর মধ্যে ৪ হাজার ৬৩৩ জনের মৃত্যু হয়েছে।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network