শিরোনাম
অতিরিক্ত আইজিপি হলেন বাকেরগঞ্জের কৃতিসন্তান ইসরাইল হাওলাদার প্রধানমন্ত্রীর কাছে যোগদানপত্র দিলেন রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন নিবন্ধন ফিরে পেল বাংলা এডিশন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ইলিয়াসের প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ের পর কিশোরীর আত্মহত্যা, নির্যাতনের অভিযোগ সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর যারা বিশ্বের দরবারে দেশের সম্মান উজ্জ্বল করছে, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া উচিত: চরমোনাই পীর জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ চরমোনাইপন্থী বক্তা মিসবাহর ৯ বিয়ে, কোনোটিরই নেই কাবিননামা,আদালতে মামলা ৫ম স্ত্রীর মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল

ভারতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২৪

আপডেট: May 16, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
আপডেট নিউজ ডেস্ক:: ভারতের উত্তর প্রদেশের কানৌজ জেলায় যাত্রাবাহী ডাবলডেকার স্লিপার বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বহু শ্রমিক।
স্থানীয় সময় শনিবার ভোর ৩টার দিকে দিল্লি-কানপুর হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।সংবাদ সংস্থা দ্য হিন্দুর খবরে জানা যায়, লকডাউনের মধ্যে আটকে পড়া শ্রমিকদের একটি দল বাড়ির উদ্দেশে রাজস্থান থেকে যাত্রা শুরু করেছিল। উত্তরপ্রদেশের রাজধানী লখনউ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে আওরাইয়া জেলায় পৌঁছালে ওই শ্রমিকদের ট্রাকের সঙ্গে আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপরেই বাস-ট্রাক দু’টিতেই আগুন ধরে যায়।
 
জানা গেছে, হতাহতদের মধ্যে বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গেরও শ্রমিক রয়েছে।কানপুর রেঞ্জ পুলিশের মহাপরিদর্শক মোহিত আগারওয়াল জানান, বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিল। ধারণা করা হচ্ছে, ট্রাকটিতে দাহ্য পদার্থ ছিল।
 
এই ঘটনায় প্রাণ হারানো শ্রমিকদের পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনা প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথে। পাশাপাশি তিনি জানিয়েছেন যে, যারা দুর্ঘটনায় আহত হয়েছেন তাদের সব রকম চিকিৎসা সহায়তা দেয়া হবে। এছাড়া এই দুর্ঘটনার কারণ বিশ্লেষণ করে একটি বিস্তারিত রিপোর্টও জমা দিতে বলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network