শিরোনাম
গৌরনদীতে বার্থী ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ঝালকাঠিতে পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জে ভাঙা ব্রিজে পথচারীদের ভোগান্তি, দ্রুত সংস্কারের দাবি বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আরাফাত জোমাদ্দার ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত এক ইলিশ সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি শ্বশুরবাড়ির ছাদে প্রবাসফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জে প্রাথমিক শিক্ষকদের সভায় এমপি আবুল হোসেন খানকে সংবর্ধনা

বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা ৩ লাখ ২০ হাজার, আক্রান্ত ৪৯ লাখ

আপডেট: May 19, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
আপডেট নিউজ ডেস্ক:: প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত বিশ্ব। নিয়ন্ত্রহীন এ ভাইরাসে প্রতিনিয়ত বেড়েই চলছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। যদিও এর ভ্যাকসিন আবিষ্কারে উঠে পড়ে লেগেছেন বিজ্ঞানীরা। এ ভাইরাস মোকাবিলায় জন্য দেশে দেশে চলছে লকডাউন, জরুরি অবস্থাসহ নানা পদক্ষেপ।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় ৪৯ লাখ, মৃত্যু ছাড়িয়েছে ৩ লাখ ২০ হাজার ১৮৬ জন, আর সুস্থ হয়েছে ১৯ লাখেরও বেশি মানুষ।
 
ভাইরাসটি চীন থেকে ছড়ালেও বর্তমানে সবচেয়ে খারাপ অবস্থা যুক্তরাষ্ট্রে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ৮৩০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫ লাখ ৫০ হাজার ২৯৪ জনে দাঁড়িয়েছে। প্রাণ গেছে আরো ১ হাজার ৩ জনের। ফলে, এখন পর্যন্ত ট্রাম্পের দেশে করোনায় ৯১ হাজার ৯৮১ জন মানুষের মৃত্যু হয়েছে।
 
দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত রাশিয়ায় করোনার শিকার ২ লাখ ৯০ হাজারের বেশি মানুষ। প্রাণ গেছে এখন পর্যন্ত ২ হাজার ৭২২ জনের।
নিয়ন্ত্রণে আসা স্পেনে আক্রান্ত ২ লাখ সাড়ে ৭৮ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে মারা গেছেন দেশটির ২৭ হাজার ৭০৯ জন মানুষ।
 
প্রাণহানির তালিকায় শীর্ষ দুইয়ে থাকা যুক্তরাজ্যকে আক্রান্তের দিক থেকে ছাড়িয়েছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকার দেশটিতে গত একদিনে নতুন করে ১৪ হাজার ২৮৮ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এতে করে আক্রান্ত বেড়ে ২ লাখ ৫৫ হাজার ৩৬৮ জনে পৌঁছেছে। প্রাণ গেছে আরও ৭৩৫ জনের। এ নিয়ে ভাইরাসটির আঘাতে মৃতের সংখ্যা ১৬ হাজার ৮৫৩ জনে ঠেকেছে সেখানে।
 
প্রথমদিকে সুস্থতার হার বাড়লেও প্রতিদিনেই রেকর্ড আক্রান্তে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। বিশেষ করে সাও পাওলোয় অবস্থা ভয়াবহ।
যুক্তরাজ্যে আক্রান্ত বেড়ে হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৪০৬ জনে। মারা গেছেন সেখানে ৩৪ হাজার ৭৯৬ জন।ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়া ও আংশিক লকডাউনে থাকা ইতালিতে প্রাণহানি ৩২ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত সোয়া ২ লাখের বেশি মানুষ।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network