শিরোনাম
সাঈদীর বিরুদ্ধে মামলার বাদীর দাফন ঘিরে উত্তেজনা, কবর খুঁড়লেন মেয়ে-বোন মক্কা-মদিনায় পড়ল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ, হুতিদের অস্বীকার ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা এসিল্যান্ডের গাজীপুরে কার্টনের গুদামের আগুন নিয়ন্ত্রণে উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা গলাচিপায় জেলেদের হামলায় পুলিশ কনস্টেবলসহ আহত ২ ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মহিলা মাদ্রাসায় আগুন, পরিচালক আটক গারুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শাহিন শিকদারের শোডাউন ও গণসংযোগ মোংলা বন্দর জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

তালেবান কারাগার দখল করে শত শত কয়েদিকে মুক্তি দিল

আপডেট: August 7, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আন্তর্জাতিক:: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় জাওজাজান প্রদেশের একটি কারাগার দখল করে সব কয়েদিকে মুক্তি দিয়েছে তালেবান। প্রদেশটির রাজধানী শেবারগানের ওই কারাগার থেকে শত শত কয়েদি চলে যাচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে। শনিবার দ্বিতীয় প্রাদেশিক রাজধানী শেবারগান দখলের পর ওই কারাগারের বন্দিদের মুক্তি দেয় তালেবান।এদিকে গত ২৪ ঘণ্টার মধ্যে আফগানিস্তানের দু’টি প্রাদেশিক রাজধানী দখলে নিয়েছে তালেবান। এর আগে শুক্রবার বিকালে নিমরোজ প্রদেশের রাজধানী জারঞ্জ তালেবান দখলে নেয়।

কয়েকটি সূত্র এএফপিকে জানিয়েছে, শেবেরগানে তালেবানে কিছুটা প্রতিরোধের মুখে পড়তে হয়। তবে তালেবানরা শেষ পর্যন্ত শহরটি দখল করেছে।

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরুর পর তালেবান দ্রুতগতিতে দেশটির বিভিন্ন এলাকা দখলে নিচ্ছে। দেশটির গ্রামাঞ্চলের অধিকাংশ জায়গা নিজেদের দখলে নেওয়ার পর এখন তারা প্রধান শহরগুলোকে লক্ষ্য করে এগুচ্ছে।

লস্কর গাহের রাজধানী হেরাতসহ অন্যান্য প্রাদেশিক রাজধানীগুলোও যেকোনো সময় পতন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুটি প্রাদেশিক রাজধানী দখলে নেওয়ার পর তালেবানের মনোবল আরও বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। দেশটির ৪১৯টি জেলার মধ্যে ২২৩টিই তালেবানের দখলে বলে জানা গেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network