২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
মির্জাগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসায়ীকে পেটানোর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে পানছড়িতে ফিস্টুলা নির্মূলে বিশেষ ক্যাম্পেইন শুরু পলাশবাড়ীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ইফতার করলেন মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল আমতলীতে তিন শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন গৌরনদী প্রেসক্লাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শুভাগমন উপলক্ষে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ রাজাপুরে জঙ্গল থেকে অপহৃত শিশু উদ্ধার আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন বরিশাল জেলা আওয়ামী লীগের নেতা তালুকদার ইউনুস উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: নারী ইউপি সদস্যের বিচারের দাবিতে মানববন্ধন সরিয়ে দেয়া হলো তাজুলকে, চিফ প্রসিকিউটর হলেন আমিনুল

একসঙ্গে ৪ কন্যাসন্তানের জন্ম!

আপডেট: নভেম্বর ২৫, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:

নাটোরের বড়াইগ্রামে এক সঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন লাভলি খাতুন (২৮) নামে এক নারী। চার সন্তানের মধ্যে একটি সন্তান মৃত জন্ম নেয়। বুধবার (২৪ নভেম্বর) উপজেলার স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ওই চার শিশুর জন্ম হয়।

লাভলি খাতুন বড়াইগ্রাম উপজেলার শ্রীরামপুর সরকারপাড়া এলাকার লিটন উদ্দিনের স্ত্রী।

লিটন মিয়া জানান, বুধবার রাতে প্রসব বেদনা উঠলে লাভলীকে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত পৌনে ১১টার দিকে সিজারের মাধ্যমে একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম হয়। চার কন্যাসন্তানের মধ্যে ৩টি সন্তান সুস্থ ও একটি মৃত সন্তান জন্মগ্রহণ করে। মৃত সন্তানের মাথা ও দুই হাত ছিল না।

লাভলী খাতুন বলেন, আমি অনেক খুশি তবে আমরা অস্বচ্ছল। বাচ্চাদের লালন-পালন করতে আমাদের অনেক কষ্ট হবে। কেউ সহযোগিতা করলে খুব উপকার হবে। তবে মৃত সন্তানটির জন্য খুব খারাপ লাগছে।আমিনা হাসপাতালের চিকিৎসক আনসারুল হক জানান, মা এবং সন্তানেরা সুস্থ আছেন। লাভলি এবং দিনমজুর কৃষক লিটনের ঘরে আরও একজন ছেলে সন্তান এবং একজন কন্যাসন্তান রয়েছে। স্বামী লিটন একজন দিনমজুর কৃষক।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network