শিরোনাম
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উন্নত খাবার পরিবেশন বরিশালে হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু বাবুগঞ্জে নদীভাঙনের হুমকিতে বিদ্যালয়, রক্ষার দাবিতে মানববন্ধন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাকেরগঞ্জে আনন্দ র‍্যালি বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় হেমায়েত উদ্দিন খান বরিশালে খামারির হাঁসের বাচ্চা ছিনতাই করে পালানোর সময় আটক ২

বরিশালে জাতীয় যুব দিবস পালিত

আপডেট: November 1, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশালে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে নগরীর জিলা স্কুল মোড় থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি সদর রোড প্রদক্ষিণ করে সার্কিট হাউজ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. আমিন-উল আহসান।


জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের সভাপতিত্বে সভায় রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতীক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হোসেন চেীধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভায় যুব দিবসের তাৎপর্য তুলে ধরেন অতিথিরা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network