আপডেট: March 29, 2023
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গতকাল জাতীয় দৈনিক আজকের দর্পন সহ বিভিন্ন পত্রিকায় ” রহমতপুর ভূমি অফিসে টাকা ছাড়া সেবা পাওয়া যায় না” শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তাহা সম্পুর্ন মিথ্যা, বানোয়াট এবং ভীক্তিহীন। প্রকৃতপক্ষে আমাদের অফিসে সরকারি বিধি মোতাবেক নির্ধারিত ফি গ্রহণ করে অনলাইন আবেদন,দাখিলা কাটাসহ নির্ধারিত সকল সেবা প্রদান করা হয়। এখানে অতিরিক্ত অর্থ নেওয়ার কোন সুযোগ নেই। অনেক সেবা গ্রহীতা তাদের অনৈতিক চাহিদা পূরণ করতে না পেরে বিভিন্ন সময়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রদান করে যা মোটেই কাম্য নয়। এছাড়াও কবরস্থানের জমিই শুধু নয়,যেকোন জমির রেকর্ড প্রকৃত মালিক ব্যাতিত অন্যের নামে দেওয়া যায় না। মুলত, একটি কুচক্রী মহল তাদের হীন স্বার্থ চরিতার্থ করতে না পেরে সাংবাদিক ভাইদের ভুল এবং মিথ্যা তথ্য সরবরাহ করে উক্ত সংবাদ প্রকাশ করিয়েছে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
নিবেদক
মোঃ নজরুল ইসলাম
ভূমি সহকারী কর্মকর্তা
রহমতপুর ভূমি অফিস
বাবুগঞ্জ, বরিশাল

