শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

নদীতে গোসল করতে গিয়ে ভাই-বোন নিখোঁজ

আপডেট: February 5, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

মাদারীপুর প্রতিনিধি:: মাদারীপুরের কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে আপন ভাই ও বোন। বুধবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার তরমুগরিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিখোঁজ দুইজন হলো- লিটন মাতুব্বরের মেয়ে কুলসুম আক্তার (১১) ও ছেলে মিনহাজ (৭)। তারা স্থানীয় একটি মাদ্রাসায় পড়তো।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মাদারীপুর শহরের তরমুগরিয়া এলাকায় বাসা ভাড়া করে বসবাস করেন লিটন মাতুব্বর ও মিনু বেগম দম্পতি। তিন মেয়ে ও এক ছেলে নিয়ে তাদের সংসার। প্রতিদিনের মতো লিটন মাতুব্বর ভাঙারি কেনাবেচার জন্য বাসার বাইরে যান। মা কাজে ব্যস্ত ছিলেন। এই সুযোগে মাদ্রাসা থেকে এসেই পাশে কুমার নদে গোসল করতে যায় দুই ভাইবোন। দুপুর একটার দিকে গোসল করতে নেমে দুইজন নিখোঁজ হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের একটি ডুবুরির দল। তারা উদ্ধার কার্য শুরু করে।নিখোঁজ দুইজনের মা মিনু বেগম বলেন, আমাকে না বলেই ওরা গোসল করতে যায়। আশপাশের লোকজন ওদের ডুবে যেতে দেখেছে। ডুবুরিরা খোঁজ করছে। আল্লাহর কাছে দোয়া করছি যেন ওরা জীবিত উদ্ধার হয়।মাদারীপুর ফায়ার সার্ভিসের লিডার লিয়াকত হোসেন বলেন, আপন দুই ভাইবোনের নিখোঁজের সংবাদ পেয়ে এখানে এসেছি। ডুবুরি দল উদ্ধারে কাজ করছে। বিকাল ৫টা পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network