খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্প, ২ শতাধিক শিক্ষার্থী পেলেন চিকিৎসাসেবা

আপডেট: June 29, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আরিফুল ইসলাম মহিন , খাগড়াছড়ি প্রতিনিধি:: খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। সোমবার (২৯ জুন ২০২৬) সকাল ১১টায় কলেজের হল রুমে অনুষ্ঠিত এ ফ্রি মেডিকেল ক্যাম্পে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়।

‘ডা. আকেই’ স্কিনকেয়ার, লেজার অ্যান্ড এসথেটিক সেন্টার’-এর উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিল খাগড়াছড়ি স্পেশালাইজড ট্রিটমেন্ট সেন্টার (কেএসটিসি) এবং খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ বিজ্ঞান ক্লাব।

অনুষ্ঠানের উদ্বোধন করেন খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরণ চাকমা। এ সময় উপস্থিত ছিলেন কেএসটিসির ম্যানেজার পারভেজ ইসলাম মামুনসহ কলেজের শিক্ষক, বিজ্ঞান ক্লাবের সদস্য ও আয়োজকরা।

উদ্বোধনী বক্তব্যে অতিথিরা শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, এ ধরনের উদ্যোগ তরুণদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়াও অনুষ্ঠানে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের জন্য খাগড়াছড়ি স্পেশালাইজড ট্রিটমেন্ট সেন্টারে (কেএসটিসি) সকল ধরনের চিকিৎসা পরীক্ষায় বিশেষ ছাড় (ডিসকাউন্ট) প্রদানের ঘোষণা দেওয়া হয়, যা উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।আয়োজকদের মতে, ভবিষ্যতেও শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network