আপডেট: September 4, 2026
রিপোর্ট অলিউল্লাহ:: দীর্ঘ ৪০ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের ইতি টানলেন বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী খয়রাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব কমলচন্দ্র মালাকর।
আজ (০৪ সেপ্টেম্বর ২০২৬) শুক্রবার সহকারী প্রধান শিক্ষক কমলচন্দ্র মালাক’র সম্মানে আনুষ্ঠানিক অবসরজনিত বিদায় সংবর্ধনার আয়োজন করে খয়রাবাদে হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স এর উপদেষ্টা মন্ডলি, সংগঠন এর কার্যনিবাহি কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সহকারী প্রধান শিক্ষক জনাব কমলচন্দ্র মালাকর একজন আদর্শ শিক্ষক। বিধি অনুযায়ী তাকে বিদায় দিতে হচ্ছে। কিন্তু প্রতিষ্ঠানে তার শুন্যতা অপূরণীয়। অনুষ্ঠানে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা প্রদান, বিদায়ী শিক্ষককে মাল্যদান ও সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়! শিক্ষকের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় সিক্ত এ আয়োজনের নানা মুহূর্তে উপস্থিত শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও অতিথিদের চোখে অশ্রু ঝরতে দেখা যায়।

