গাজীপুরে সিএনজি-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপডেট: September 5, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কাঞ্চনপুর চেয়ারম্যানবাড়ি এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে কালিয়াকৈর ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি। নিহতের মধ্যে এক নারী (৪৫), এক ছেলে ও একজন পুরুষ (৫০) রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কালিয়াকৈর থেকে ৪/৫ জন যাত্রী নিয়ে একটি সিএনজি শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় যাচ্ছিল। একপর্যায়ে  অটোরিকশাটি কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর চেয়ারম্যান বাড়ি এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কভার্ডভ্যানে সঙ্গে যাত্রীবাহী ওই সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশারচালকসহ পাঁচজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। এরপর চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।কালিয়াকৈর থানার ওসি মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অটোরিকশার ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network