স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন: বিচার ও নিরাপত্তার দাবি

আপডেট: October 18, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

দানিসুর রহমান লিমন:: স্বামী মোঃ সাগরের হয়রানি থেকে মুক্তি এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্ত্রী ফারহানা ইসলাম শারমিন। সংবাদ সম্মেলনে তিনি দাম্পত্য জীবনের বিভিন্ন সমস্যা তুলে ধরে স্বামীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেন।বক্তব্যে ফারহানা ইসলাম শারমিন বলেন, বেশ কয়েক বছর পূর্বে ভালবেসে তিনি সাগরকে বিয়ে করেছিলেন। বিভিন্ন যৌতুকের দাবিতে তাকে স্বামী সাগর শারীরিক মানসিক নির্যাতন করতো। ইতিপূর্বে তার সন্তানকে তার জন্য গায়ে আগুন দেয়। এনিয়ে আদালতে মামলা চলমান। সেই মামলা থেকে অব্যাহতি পেতে স্বামী সাগর তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করছে।

সংবাদ সম্মেলনে ফারহানা ইসলাম শারমিন অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট মহলের সহযোগিতা কামনা করেন তিনি।

ফারহানা ইসলাম শারমিন জানান, হয়রানি থেকে মুক্তি এবং ন্যায়বিচার পাওয়ার আশায় তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি গণমাধ্যম ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনতে চান। তাঁর অভিযোগ, এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।এ সময় তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদ্‌ঘাটন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং তাঁর ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানতবে এ বিষয়ে অভিযুক্ত স্বামী মোঃ সাগেরের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network