শিরোনাম
মক্কা-মদিনায় পড়ল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ, হুতিদের অস্বীকার ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা এসিল্যান্ডের গাজীপুরে কার্টনের গুদামের আগুন নিয়ন্ত্রণে উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা গলাচিপায় জেলেদের হামলায় পুলিশ কনস্টেবলসহ আহত ২ ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মহিলা মাদ্রাসায় আগুন, পরিচালক আটক গারুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শাহিন শিকদারের শোডাউন ও গণসংযোগ মোংলা বন্দর জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ২৫ যাত্রী আহত

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা এসিল্যান্ডের

আপডেট: October 25, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: সুনামগঞ্জের জামালগঞ্জে নিজের মৃত্যুর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদককে দায়ী করে ফেসবুকে পোস্ট দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্ত। একই সঙ্গে প্রশাসন ক্যাডার থেকে পদত্যাগের ঘোষণাও দিয়েছেন তিনি। শুক্রবার রাতে দেওয়া এসব পোস্ট ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইউএনওর দাবি, অস্বাভাবিক আচরণের কারণে এসিল্যান্ডকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে ‘এসিল্যান্ড জামালগঞ্জ’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট দুটি দেওয়া হয়। প্রথম পোস্টে লেখা হয়, ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রাণী মোদক দায়ী থাকবে।’ এর কিছুক্ষণ পর আরেকটি পোস্টে প্রশাসন ক্যাডার থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে জামালগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দেন আরিফুর রহমান শান্ত। স্ত্রীকে নিয়ে উপজেলা সদরে বসবাস করছিলেন তিনি। বেশ কিছুদিন ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে। তবে বিষয়টি এত দিন পারিবারিক পর্যায়েই সীমাবদ্ধ ছিল।

শুক্রবার রাতে ইউএনও শিল্পী রাণী মোদকের তিন বছর বয়সী মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে স্ত্রীসহ উপস্থিত ছিলেন এসিল্যান্ড শান্ত। ইউএনওর ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠান শেষে বাসা থেকে বের হওয়ার পরই তিনি ফেসবুকে বিতর্কিত পোস্টগুলো দেন।

ইউএনও দাবি করেন, পোস্ট দেওয়ার পর এসিল্যান্ড অস্বাভাবিক আচরণ শুরু করেন। এ সময় তিনি এক আনসার সদস্যকে মারধর করেন এবং তাঁর তিন বছর বয়সী মেয়েকে হত্যার হুমকি দেন। এ ছাড়া রাস্তায় বিভিন্ন ব্যক্তির সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলেও অভিযোগ করেন তিনি।ফেসবুক পোস্টের বিষয়টি জানার পর জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী মিয়াসহ কয়েকজন এসিল্যান্ডের বাসায় যান। ওসি জানান, পরিস্থিতি বিবেচনায় তাঁর স্ত্রীর পরামর্শে এসিল্যান্ডকে ঘুমের ওষুধ দেওয়া হয়। তবে তাতে পরিস্থিতির উন্নতি হয়নি।

পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় একটি ইনজেকশন সংগ্রহের চেষ্টা করা হলেও স্থানীয়ভাবে তা পাওয়া যায়নি। বাসায় তাঁর অস্বাভাবিক আচরণ অব্যাহত থাকায় রাত ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাঁকে চিকিৎসার জন্য সিলেটে পাঠানোর সিদ্ধান্ত হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নিয়ে যান।ফেসবুক পোস্টে নিজের নাম উল্লেখ করার বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন ইউএনও শিল্পী রাণী মোদক। তিনি বলেন, কেন এসিল্যান্ড তাঁর নাম উল্লেখ করেছেন, তা তিনি নিজেও বুঝতে পারছেন না।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network