শিরোনাম

মানুষের ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে: মতিউর রহমান আকন্দ

আপডেট: October 25, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ:: বরিশাল অঞ্চলের ছয় জেলা ও মহানগরীর নেতৃবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঞ্চল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ডস্থ অঞ্চল কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও অঞ্চল টিম সদস্য এ.কে.এম. ফখরুদ্দিন খান রাযী, অধ্যাপক শাহ আলমসহ বরিশাল অঞ্চলের অন্যান্য নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, দক্ষিণাঞ্চল বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জনপদ। বরিশাল বিভাগের প্রায় ৯৩ লাখ মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শের আহ্বান পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। এ লক্ষ্যে অঞ্চলের প্রত্যন্ত জনপদ থেকে শুরু করে প্রতিটি মানুষের দ্বারে দ্বারে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। এ জন্য জেলা ও থানা পর্যায়ের দায়িত্বশীলদের কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

তিনি বলেন, প্রত্যেক নবী-রাসূল মানুষকে এক আল্লাহর ইবাদত ও আনুগত্যের দিকে আহ্বান জানিয়েছেন। পবিত্র কোরআনে তাঁদের আহ্বান উদ্ধৃত হয়েছে— “হে আমার সম্প্রদায়! তোমরা আল্লাহর ইবাদত করো; তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই।” নবী-রাসূলগণ তাঁদের দাওয়াতের বিনিময়ে মানুষের কাছে কোনো পার্থিব প্রতিদান চাননি; তাঁদের প্রতিদান ছিল আল্লাহর কাছে।

তিনি আরও বলেন, ইসলামের দাওয়াত হতে হবে নিঃস্বার্থ ও একনিষ্ঠ। মানুষের কাছে ইসলামের আহ্বান পৌঁছে দেওয়ার পাশাপাশি এমন পরিবেশ তৈরি করতে হবে, যাতে মানুষ ইসলামের আলোকে নিজেদের জীবন গড়ে তুলতে উৎসাহিত হয়। নিজেদের আমল, নৈতিকতা ও সৎকর্মের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। ইসলামের আদর্শকে নিজেদের জীবনে প্রতিফলিত করতে পারলেই মানুষ এর সৌন্দর্য উপলব্ধি করবে এবং ইসলামী আন্দোলন একটি কার্যকর সামাজিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে। তিনি দায়িত্বশীলদের উদ্দেশে বলেন, প্রতিটি থানা ও উপজেলা সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। থানা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীলদের দাওয়াতি কার্যক্রম জোরদার এবং মানুষের কাছে ইসলামের আহ্বান পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আরও উদ্যোগী ও আন্তরিক হতে হবে। এ ক্ষেত্রে দায়িত্বশীলদের সক্রিয়তা, নিষ্ঠা ও আন্তরিকতা নিশ্চিত করা গেলে সাংগঠনিক কার্যক্রমে মৌলিক পরিবর্তন আসবে। তিনি এ লক্ষ্য অর্জনে সবাইকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network