শিরোনাম
মক্কা-মদিনায় পড়ল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ, হুতিদের অস্বীকার ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা এসিল্যান্ডের গাজীপুরে কার্টনের গুদামের আগুন নিয়ন্ত্রণে উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা গলাচিপায় জেলেদের হামলায় পুলিশ কনস্টেবলসহ আহত ২ ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মহিলা মাদ্রাসায় আগুন, পরিচালক আটক গারুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শাহিন শিকদারের শোডাউন ও গণসংযোগ মোংলা বন্দর জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ২৫ যাত্রী আহত

আইইডি বিস্ফোরণে মেজরসহ ৫ পাকিস্তানি জওয়ান নিহত

আপডেট: May 9, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আন্তর্জাতিক:: দূর-নিয়ন্ত্রিত ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী ফ্রন্টিয়ার কর্পসের (এফসি) এক মেজরসহ কমপক্ষে ৫ জওয়ান নিহত হয়েছেন।

পাকিস্তান-ইরান সীমান্তে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে শুক্রবার জানায় সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা। খবর: ডন।এক টুইট বার্তায় আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর) জানায়, মাকরান পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের সম্ভাব্য যাতায়াতের পথ তল্লাশি শেষে পাকিস্তান-ইরান সীমান্তের ১৪ কিলোমিটার দূরের বুলেদা থেকে ফিরছিলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

যখন তারা ফিরছিলেন, তখন তাদের গাড়ি লক্ষ্য করে দূর-নিয়ন্ত্রিত আইইডি’র বিস্ফোরণ ঘটানো হয়।

এ হামলার ঘটনায় মারা যান মেজর নাদীম, নায়েক জামশেদ, ল্যান্স নায়েক খিজার হায়াত, ল্যান্স নায়েক তৈমুর, সিপাহী নাদীম ও সিপাহী সাজিদ।এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে ‘সন্ত্রাসীদের’ সঙ্গে বন্দুকযুদ্ধে এক এফসি সেনা নিহত হন। আহত হন আরও দুজন। উত্তর ওয়াজিরিস্তানে ‘সন্ত্রাসীরা’ এফসি তল্লাশি চৌকিতে হামলা করলে এ বন্দুকযুদ্ধের সূত্রপাত হয়।

ওই সময় আইএসপিআর জানায়, ‘সন্ত্রাসীরা পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে এফসি পোস্টে হামলা চালায়। এ সময় বন্দুকযুদ্ধে দুই সন্ত্রাসীও নিহত হয়।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network