শিরোনাম
প্রধানমন্ত্রীর কাছে যোগদানপত্র দিলেন রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন নিবন্ধন ফিরে পেল বাংলা এডিশন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ইলিয়াসের প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ের পর কিশোরীর আত্মহত্যা, নির্যাতনের অভিযোগ সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর যারা বিশ্বের দরবারে দেশের সম্মান উজ্জ্বল করছে, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া উচিত: চরমোনাই পীর জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ চরমোনাইপন্থী বক্তা মিসবাহর ৯ বিয়ে, কোনোটিরই নেই কাবিননামা,আদালতে মামলা ৫ম স্ত্রীর মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাউফলের হাফেজ নূর ‎

ইসলাম ধর্মের মাহাত্ম্য বুঝতে রোজা রাখছেন অমুসলিম ব্রিটিশ এমপি

আপডেট: April 28, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক: ইসলাম ধর্মের মাহাত্ম্য ভালোভাবে বুঝতে রোজা পালন শুরু করেছেন খ্রিস্টান ধর্মাবলম্বী ব্রিটিশ সংসদ সদস্য পল ব্রিস্টো। পূর্ব ইংল্যান্ডের পিটারবারো শহরে কনজারভেটিভ পার্টির এমপি ব্রিস্টো।আন্তর্জাতিক সংবাদমাধ্যম মিডলইস্ট মনিটর জানিয়েছে, রমজানের প্রথম দিন থেকেই রোজা রাখছেন পল ব্রিস্টো।

আর রোজা ও ইসলাম বিষয়ে প্রতিদিনের অভিজ্ঞতা টুইটার ও নিজের ওয়েবসাইটে নিয়মিত শেয়ার করছেন।

টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে তিনি বলেছেন, ‘রমজান হলো আধ্যাত্মিক ভাবনা, আত্মিক উন্নতি এবং উচ্চতর প্রার্থনায় মগ্ন হওয়ার সময়। তাই রমজানের প্রথম সপ্তাহ আমিও রোজা পালনের সিদ্ধান্ত নিয়েছি। যদিও আমি মুসলিম নই তবে আমার এই অভিজ্ঞতা পিটারবারোতে বসবাসরত ২০ হাজার মুসলিমের সঙ্গে শেয়ার করতে চাই।’

এছাড়া স্থানীয় গণমাধ্যম পিটারবারো টেলিগ্রাফে এই ব্রিটিশ এমপি বলেছেন, ‘এটা স্পষ্ট যে, মুসলিমরা রমজানে রোজা পালন করলে শুধু তাদের ধর্মীয় অনুশাসন মানা হয় না; এর মাধ্যমে তাদের মধ্যে শৃঙ্খলাবোধ, ত্যাগ এবং অসহায়দের জন্য সহানুভূতি জাগ্রত হয়।’তিনি যোগ করেন, মুসলমানদের বিশ্বাস তথা ইসলাম সম্পর্কে যতই জানছি, নিজেকে ততোই উপলব্ধি করছি। রোজা যদিও আমার মানসিক শক্তি ও শৃঙ্খলার পরীক্ষা নিচ্ছে তবে এটা আমাকে সহকর্মীদের মধ্যে অন্তরঙ্গতায় জড়িয়ে নিচ্ছে।

উল্লেখ্য, যুক্তরাজ্যে লকডাউনের মধ্যে রমজানে কীভাবে কী করতে হবে সেই বিষয়ে বিশেষ নির্দেশিকা প্রকাশ করেছে মুসলিম কাউন্সিল অব ব্রিটেন (এমসিবি)। দেশটির অনেক মসজিদ তাদের অনলাইন প্রোগ্রাম বাড়িয়ে দিয়েছে। সেখানে নিয়মিত ধর্মীয় নির্দেশনা ও নামাজ প্রচার করা হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network