শিরোনাম
দুমকিতে বিএনপি অফিস ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে  গৌরনদীতে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান চুয়াডাঙ্গা সীমান্তে এক কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণসহ চোরাকারবারী আটক ঢাকা কোতয়ালীতে নিষিদ্ধ ছাত্রলীগে নেতৃত্বে দিচ্ছে বাকেরগঞ্জের ইমন তালুকদার ঝালকাঠিতে সাড়ে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কলাপাড়ায় মাদক সেবন ও পাখি শিকারের অপরাধে ২ যুবকের জরিমানা সিলেটে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ

উজিরপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১০

আপডেট: September 2, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশালের উজিরপুর উপজেলার সানুহার বন্দরে অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে উল্টে গেছে। বুধবার দুপুরে উপজেলার সানুহার-ধামুরা সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসের ১০ যাত্রী আহত হয়েছেন। তবে তাঁদের কারও অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছে পুলিশ।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, বরিশাল নগরী থেকে ২০ জন যাত্রী নিয়ে বাসটি উজিরপুরের উদ্দেশে রওনা দেয়। সানুহার-ধামুরা সড়কটি সরু ও খানাখন্দে ভরা হওয়ায় সেখানে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।বাসটি সানুহার বন্দরের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই আহত যাত্রীরা ঘটনাস্থল থেকে চলে যান বলে জানান ওসি। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাসটি উদ্ধারের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। বাসটি এখনো রাস্তার পাশের খাদে পড়ে রয়েছে।ওসি রকিবুল ইসলাম বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network