শিরোনাম
প্রধানমন্ত্রীর কাছে যোগদানপত্র দিলেন রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন নিবন্ধন ফিরে পেল বাংলা এডিশন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ইলিয়াসের প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ের পর কিশোরীর আত্মহত্যা, নির্যাতনের অভিযোগ সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর যারা বিশ্বের দরবারে দেশের সম্মান উজ্জ্বল করছে, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া উচিত: চরমোনাই পীর জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ চরমোনাইপন্থী বক্তা মিসবাহর ৯ বিয়ে, কোনোটিরই নেই কাবিননামা,আদালতে মামলা ৫ম স্ত্রীর মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাউফলের হাফেজ নূর ‎

গাজীপুরে দোকানে মিলল হাত-পা বাঁধা কর্মচারীর লাশ

আপডেট: April 16, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুর সদর উপজেলায় দোকানের ভেতরে হাত-পা বাঁধা এক কর্মচারীর লাশ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার সকালে ভবানীপুর বাজারের রাফি-রাতুল টায়ার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং শপের ভেতর থেকে ওই কর্মচারীর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম কাউছার (১৯), তিনি ভোলার তজুমুদ্দিন থানার মলমসুরা গ্রামের মোকসেদ আলীর ছেলে। তিনি ভবানীপুর বাজারে রাফি-রাতুল টায়ার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং শপের কর্মচারী ছিলেন। ওই দোকানের মালিক স্থানীয় মো. রিয়াজ উদ্দিন শেখ।

দোকান মালিক রিয়াজ উদ্দিন জানান, কাউছার স্থানীয় নার্গিসের বাড়ি ভাড়া থাকতেন। দোকানের নিরাপত্তার স্বার্থে তিনি রাতে দোকানেই থাকতেন।প্রতিদিনের মতো বুধবারও তিনি দোকানেই ছিলেন। বৃহস্পতিবার ভোরে তাকে মোবাইলে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করে না পেয়ে তিনি দোকানে যান। পরে দোকানে তার হাত-পা বাঁধা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

জয়দেবপুর থানার ওসি মো. জাবেদুল ইসলাম জানান, বুধবার রাতে দোকান মালিকের ভায়রা নয়নের বাড়িতে দাওয়াত খেতে যান কাউছার। দাওয়াত খেয়ে রাত সাড়ে ১০টার দিকে তিনি দোকানে ফেরেন।সেখানেই ঘুমিয়ে থাকেন। পরে রাতের কোনো একসময় ঘাতকরা তাকে শ্বাসরোধে হত্যার পর ভেতর থেকে একটি লাঠি দিয়ে আটকে রেখে পালিয়ে যায়।

পর দিন বৃহস্পতিবার ভোরে দোকান মালিক রিয়াজ উদ্দিন ফোনে যোগাযোগের চেষ্টা করে না পেয়ে তিনি দোকানে গিয়ে কাউছারকে ডাকাডাকি করেন। ডাকাডাকির একপর্যায়ে ভেতর থেকে সাড়াশব্দ না পেয়ে দরজায় ধাক্কা দিলে দরজাটি খুলে যায় এবং দোকানের ভেতরে কাউছারের মরদেহ পড়ে থাকতে দেখেন।

নিহতের গলায় কাপড় পেঁচানো ও হাত-পা রশিতে বাঁধা ছিল।তবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network