১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

গৌরনদীতে সাংবাদিক শামীম মীরের ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি

আপডেট: নভেম্বর ৯, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

 

গৌরনদী প্রতিনিধি।।বরিশাল জেলার গৌরনদী প্রেসক্লাবের সদস্য ও জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা শাখার সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজ–এর গৌরনদী প্রতিনিধি সাংবাদিক শামীম মীর–এর ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খোলার অভিযোগে গৌরনদী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডিটি (নম্বর: ৩৩৬, তারিখ: ০৯/১১/২০২৫) দায়ের করেন সাংবাদিক শামীম মীর,

জিডিতে উল্লেখ করা হয়—
গত ০১/১১/২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “Samim Mir” নামে একটি ভুয়া আইডি খোলা হয়েছে। ওই ভুয়া আইডি থেকে বিভিন্ন রাজনৈতিক নেতার ছবি, অশালীন মন্তব্য এবং বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হচ্ছে। এতে সাংবাদিক শামীম মীরসহ সংশ্লিষ্টদের সামাজিক ও ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, তার নিজস্ব ফেসবুক আইডি “Samim Mir” নামেই থাকলেও, একই নাম ও ছবি ব্যবহার করে ফেইসবুক লিংক id 61583516907779 নম্বরের ভুয়া আইডিটি তৈরি করা হয়েছে। বিষয়টি জানার পর তিনি গৌরনদী মডেল থানায় জিডি করেন।

গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কে বা কারা সাংবাদিক শামীম মীরের ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার চালাচ্ছে। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

সাংবাদিক শামীম মীর ভুয়া আইডির মাধ্যমে অপপ্রচার, জালিয়াতি ও গুজবের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network