১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

দামুড়হুদায় মাছ ধরতে নেমে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট: জুলাই ১০, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার

দামুড়হুদা উপজেলার নতুন বাস্তপুর গ্রামে মরাগাংয়ে মাছ ধরতে নেমে পানিতে ডুবে সাইম (১৬) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত সাইম নতুন বাস্তপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চাচাদের সাথে মাছ ধরতে গিয়ে শুক্রবার দুপুরে গ্রামের শামরার মাঠের মরাগাংয়ের পানিতে ডুবে নিখোঁজ হয় সাইম। তার খোঁজে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে বিকালে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাং থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলায় ১৬৭ মি. মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বৃষ্টিপাতের ফলে জেলার সকল খাল-বিল, জলাশয় ও বিস্তীর্ণ ফসলের মাঠ পানিতে প্লাবিত হয়েছে। অনেকেই এ পানিতে দিনভর মাছ ধরেছেন। তবে প্রাণ গেল সাইমের।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network