শিরোনাম
নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মুরগিবোঝাই পিকআপের ধাক্কা, হেলপার নিহত বরগুনায় ফিতা কেটে বিএনপি নেতার সাঁকো উদ্বোধন বরিশালে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার বাউফলে বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির সংবর্ধনা মোটরসাইকেলে ঘুরতে গিয়ে গাড়িচাপায় ৩ বন্ধু নিহত ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে তালতলীতে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজদের সন্ধান অব্যাহত জীবননগর সীমান্তে বিজিবির সচেতনতামূলক মতবিনিময় সভা বরিশাল বিশ্ববিদ্যালয়কে দেশের প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত ক্যাম্পাস ঘোষণা

বরগুনায় ফিতা কেটে বিএনপি নেতার সাঁকো উদ্বোধন

আপডেট: August 30, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা প্রতিনিধি:: বরগুনার বামনা উপজেলা ডৌয়াতলা ইউনিয়নের একটি খালের ওপর স্থানীয়দের অর্থায়নে নির্মিত কাঠের সাঁকো ফিতা কেটে উদ্বোধন করছেন ডৌয়াতলা ইউনিয়ন বিএনপির আহবায়ক রাশেদ খান মামুন। শনিবার সকালে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিতিতে এ সাঁকো উদ্বোধন করা হয়।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে , ডৌয়াতলা ইউনিয়নের হোগলপাতি এলাকার খালের ওপর সাঁকোটি নির্মাণ করা হয়। ওই খালের ওপর একটি লোহার সেতু ছিলো । সেটি পরিত্যক্ত হয়ে খালে ধসে পড়ে আছে। ফলে এই এলাকার মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। একারনে স্থানীয় বাসিন্দাদের অর্থায়নে নানা প্রজাতির গাছ দিয়ে প্রায় ৪০ ফুট সাঁকো নির্মাণ করা হয়। সাঁকো উদ্বোধন অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ,বিএনপির নেতা রাশেদ খান মামুন কাঁচি হাতে নিয়ে লাল ফিতা কাটছে। এসময় তার পেছনে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা দাঁড়িয়ে ছিলেন।

জানতে চাইলে বিএনপির নেতা রাশেদ খান মামুন বলেন, স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে গ্রামে গ্রামে ঘুরে নানা প্রজাতির গাছ সংগ্রহ করে নিজেদের অর্থায়নে সাঁকোটি নির্মাণ করেছে। আমি ও পাঁচ হাজার টাকা দিয়েছি। এখানে একটি লোহার সেতু ছিলো সেটি ভেঙে খালে পড়ে আছে। আমারেদর চিপ হুইপ নুরুল ইসলাম মনি ভাই বলেছেন এখানে একটি ঢালাই সেতু করা হবে। সাঁকোটি সাময়িক সময়ের জন্য করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network