শিরোনাম
মিথ্যা চাঁদাবাজি মামলায় সাংবাদিক আসাদ সবুজের জামিন বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউশনের শতবর্ষ উদযাপন উপলক্ষে র‍্যালি, চলছে রেজিস্ট্রেশন তজুমদ্দিনে মাদরাসা ভাঙচুর ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩ মা ইলিশ রক্ষায় ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ বরিশালে সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি গঠন বরগুনা সোনাবাংলা বিদ্যালয়ে ক্লাস চলাকালে ৯ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত বোরহানউদ্দিনে গভীর রাতে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ

বরিশালে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ইঞ্জিনিয়ারের আত্মহত্যা

আপডেট: June 20, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: বরিশাল নগরীতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সদ্য পাস করা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সামিউল (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।নগরীর আমিরকুটির এলাকার কাজী মঞ্জিলে বৃহস্পতিবার (২০ জুন) ভোরে এ ঘটনা ঘটে।বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক।

সামিউল আমিরকুটির এলাকার স্বপন কাজীর ছেলে। তিনি চলতি বছর বরিশাল পলিটেকনিক ইনিস্টিটিউট থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করেছেন।নিহত সামিউলের বড় ভাই বলেন, বৃহস্পতিবার ভোর রাতে ফজরের নামাজ পড়তে যাই। এসে দেখি দোতালায় আমাদের চিলেকোঠায় গলায় ফাঁস দিয়ে ঝুলছে সামিউল।

তিনি আরও বলেন, আত্মহত্যার আগে সামিউল তার ফেসবুকে স্টাটাসে লিখেছেন, ‘শূন্য জীবন আর কত! মা-বাবা আমাকে মাফ করে দিও’।বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, আমির কুটির এলাকায় একটি আত্মহননের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network