শিরোনাম
গৌরনদী উপজেলা জাকের পার্টির সভাপতি রিয়াজ মোরশেদ স্বাধীন আর নেই বরিশালে ৬ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ, গ্রেপ্তার ২ সীমান্ত হত্যা ও চোরাচালান বন্ধে বিজিবিকে কঠোর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির গাজীপুরে বাসচাপায় শ্রমিক নিহত, প্রতিবাদে বাসে আগুন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ বিভাগের চেয়ারম্যানের অপসারণের দাবিতে অনশন ডা. অমিতাভের কাছে হাজারো রোগী এবং তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান জিম্মি, স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন দুই মামলায় গ্রেপ্তার শাহজাহান ওমর বাকেরগঞ্জে নজরুল বর্ষের উদ্বোধন বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সন্তান বিক্রি করে বাবার আইফোন কেনা, সেই শিশু উদ্ধার

বরিশালে ৬ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ, গ্রেপ্তার ২

আপডেট: August 31, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: বরিশাল নগরীতে পরিবেশ অধিদপ্তর, মেট্রোপলিটন পুলিশ ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় দুটি গোডাউন থেকে দুই কর্মচারীকে গ্রেপ্তার করা হয়, তবে অভিযানের খবর পেয়ে সটে সটকান দেন গোডাউন মালিকেরা।সোমবার (৩১ আগস্ট) দুপুরে নগরীর বাজার রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

কোস্ট গার্ডের গোপন তথ্যের ভিত্তিতে বরিশাল কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডারের নেতৃত্বে এই যৌথ অভিযান চালানো হয়। এতে পরিবেশ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের প্রতিনিধি, মেট্রোপলিটন পুলিশের উপপরিদর্শক (এসআই) সরোয়ার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সদস্যরা অংশ নেন।

অভিযানকালে বাজার রোডের পলিথিন ব্যবসায়ী বিজয় সরকার ও জাকির হোসেনের গোডাউনে তল্লাশি চালিয়ে তিন টনেরও বেশি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ টাকার বেশি।এ সময় গোডাউনে কর্মরত শাহআলম ও চয়ন নামে দুই কর্মচারীকে গ্রেপ্তার করা গেলেও পালিয়ে যান মালিক পক্ষ। পরবর্তীতে উদ্ধার করা পলিথিন কোস্ট গার্ড ব্যাটালিয়নে নিয়ে যাওয়া হয়। সংশ্লিষ্ট আইনে পলাতক মালিকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network