শিরোনাম
অতিরিক্ত আইজিপি হলেন বাকেরগঞ্জের কৃতিসন্তান ইসরাইল হাওলাদার প্রধানমন্ত্রীর কাছে যোগদানপত্র দিলেন রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন নিবন্ধন ফিরে পেল বাংলা এডিশন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ইলিয়াসের প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ের পর কিশোরীর আত্মহত্যা, নির্যাতনের অভিযোগ সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর যারা বিশ্বের দরবারে দেশের সম্মান উজ্জ্বল করছে, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া উচিত: চরমোনাই পীর জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ চরমোনাইপন্থী বক্তা মিসবাহর ৯ বিয়ে, কোনোটিরই নেই কাবিননামা,আদালতে মামলা ৫ম স্ত্রীর মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল

বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা ৩ লাখ ১৩ হাজার, আক্রান্ত ৪৭ লাখ ২২ হাজার ছাড়িয়েছে

আপডেট: May 17, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: কোভিড-১৯ মহামারী পিছু ছুটছে না বিশ্ববাসীর। আক্রান্ত ও মৃত্যুর মিছিলে রোজ হাজার হাজার মানুষ যোগ দিচ্ছেন। করোনায় আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে ৪৭ লাখ ছাড়িয়ে গেছে। আর মারা গেছেন অন্তত ৩ লাখ ১৩ হাজার মানুষ।মহামারী করোনাভাইরাসে প্রাণহানি ও আক্রান্তের হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারসের সবশেষ জরিপে বলা হয়েছে, রোববার দুপুর ১ টা পর্যন্ত করোনায় ৩ লাখ ১৩ হাজার ২৭৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৪৭ লাখ ২২ হাজার ৫০৮ জনে।

তাদের মধ্যে বর্তমানে ২৫ লাখ ৯৪ হাজার ৩৩৪ জন চিকিৎসাধীন এবং ৪৪ হাজার ৮২৮ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ১৮ লাখ ১১ হাজার ৫৩০ জন সুস্থ হয়ে উঠেছেন।গত বছরের ১৭ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network