ভারতে করোনায় একদিনে ৩৪ জনের মৃত্যু, আক্রান্ত ৯০৯

আপডেট: April 12, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এতে দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৩ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৯০৯ জন। এতে ভারতজুড়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৩৫৬ জনে।

শনিবার করোনা পরিস্থিতি মোকাবিলায় কম পক্ষে ১৩ জন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চারঘণ্টা ধরে ভিডিও কনফারেন্সের একদিন পর করোনা পরিস্থিতির এই সর্বশেষ আপডেট পাওয়া গেল। রোববার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য দেওয়া হছে। খবর এনডিটিভির।

শনিবার ১৩ মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী মোদি দেশ জুড়ে লকডাউন আরো দু’সপ্তাহ বাড়ানোর কথা বলেন। টেলিভিশনে ভাষণে লকডাউন বাড়ানোর ঘোষণা দেবেন তিনি। ২৫ মার্চ ভারতে সর্বপ্রথম লকডাউন ঘোষণা করা হয়েছিল। সেটা এখনো চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network