ভারতে করোনায় মৃত বেড়ে ৪৩৭, আক্রান্ত ১৩,৩৮৭

আপডেট: April 17, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক: প্রতিদিনই ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী করোনা আক্রান্তের সংখ্যা এখন ১৩,৩৮৭ জন। এর মধ্যে শুধু গত ২৪ ঘণ্টাতেই আক্রান্ত হিসাবে ধরা পড়েছেন এক হাজারেরও বেশি মানুষ। ওই রোগ দেশটিতে মোট ৪৩৭ জনের প্রাণ কেড়েছে।

গত ২৪ ঘণ্টায় ২৬০ জন রোগীকে সুস্থ বলে ঘোষণা করা হয়েছে, কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে তারা এতদিন হাসপাতালে জীবন-মরণ লড়াই করছিলেন। এখনও পর্যন্ত সবচেয়ে বেশি সুস্থতার পরিসংখ্যানও দেখা গেছে বৃহস্পতিবারই। চিকিৎসার পর এই রোগীদের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ আসায় এদের মধ্যে ১৮৩ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network