শিরোনাম
সাঈদীর বিরুদ্ধে মামলার বাদীর দাফন ঘিরে উত্তেজনা, কবর খুঁড়লেন মেয়ে-বোন মক্কা-মদিনায় পড়ল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ, হুতিদের অস্বীকার ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা এসিল্যান্ডের গাজীপুরে কার্টনের গুদামের আগুন নিয়ন্ত্রণে উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা গলাচিপায় জেলেদের হামলায় পুলিশ কনস্টেবলসহ আহত ২ ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মহিলা মাদ্রাসায় আগুন, পরিচালক আটক গারুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শাহিন শিকদারের শোডাউন ও গণসংযোগ মোংলা বন্দর জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যে প্রথমবার বিবিসি রেডিওতে জুমার নামাজ সম্প্রচার

আপডেট: April 9, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
যুক্তরাজ্যে করোনাভাইরাস মহামারির কারণে লকডাউন পরিস্থিতিতে প্রথমবারের মতো জুমার নামাজ সম্প্রচার শুরু করেছে বিবিসি রেডিও। প্রতি সপ্তাহে এর ১৪টি স্টেশন থেকে নামাজের আগে বিভিন্ন ইমামদের খুতবা পাঠ ও কোরআন-হাদিস তেলাওয়াতও শুনতে পাবেন দেশটির মুসলমানরা।
এ বিষয়ে বিবিসি লোকাল রেডিওর প্রধান ক্রিস বার্নস বলেন, মানুষকে পরস্পর সংযুক্ত করাই স্থানীয় রেডিওর কাজ। আমরা আশা করি, এই সাপ্তাহিক অনুষ্ঠানগুলো বিচ্ছিন্ন হয়ে পড়া মুসলমানদের একাকীত্ব দূর করতে সাহায্য করবে।
 
সাধারণত যুক্তরাজ্যে যেখানে মুসলমানদের বসবাস বেশি; যেমন- লন্ডন, লিডস, শেফিল্ড, ল্যাংকাশায়ার, ম্যানচেস্টার, ওয়েস্ট মিডল্যান্ডস, লেস্টার, স্টোক, ডার্বি, নটিংহ্যাম, কভেন্ট্রি, বার্কশায়ার, তিন কাউন্টি, ওয়ারউইকশায়ার ও মার্সেসাইড এলাকাগুলোতে এই অনুষ্ঠানমালা সম্প্রচারিত হচ্ছে।
 
করোনাভাইরাসের বিস্তার রোধে গত ২৩ মার্চ থেকেই যুক্তরাজ্যের সব উপাসনালয় বন্ধ রয়েছে। এর পর থেকে বিবিসি তাদের ৩৯টি স্থানীয় ও জাতীয় রেডিও স্টেশনগুলো থেকে রোববার খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠানমালা সম্প্রচার করছে।
 
গত শুক্রবার থেকে শুরু হয়েছে জুমার নামাজের সম্প্রচার। যতদিন মুসলমানরা মসজিদে গিয়ে আবার নামাজ আদায় শুরু করতে পারছেন এটি ততদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিবিসি কর্তৃপক্ষ।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network