শিরোনাম
উজিরপুরে সাঁকো নির্মাণ: জনদুর্ভোগ কমাতে অর্থায়ন ও উদ্যোগে বিএনপি নেতা শহিদুল ইসলাম বাকেরগঞ্জে বাল্কহেডের ধাক্কায় ধসে পড়লো সেতু, দুর্ভোগে হাজারো মানুষ কলাপাড়ায় গৃহহীন এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান আমতলীতে স্বপ্নছোঁয়ার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বাকেরগঞ্জে চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত আসামি মাকসুদর গ্রেপ্তার জুলাই সনদ বাস্তবায়নে সরকার বাধ্য হবে- চরফ্যাশনে জামায়াত নেতা কাজী হারুন বাকেরগঞ্জে গণভোটের রায় ও জুলাই হতাকারীদের বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের দাফন সম্পন্ন

আপডেট: September 6, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

রাষ্ট্রীয় মর্যাদায় জীবননগর উপজেলার প্রতাপপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের দাফন সম্পন্ন করা হয়েছে। শনিবার (৬ই সেপ্টেম্বর) সকাল ১১টায় প্রতাপপুর ঈদগাহ ময়দানে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

জীবননগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি চৌকশ দল তাকে গার্ড অব অনার দেয়। এসময় বিউগলে করুন সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

গার্ড অব অনার অনুষ্ঠানে জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান প্রতাপপুর গ্রামের আইজুদ্দিনের ছেলে। গতকাল শুক্রবার সন্ধ্যায় তিনি রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network