শিরোনাম
মক্কা-মদিনায় পড়ল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ, হুতিদের অস্বীকার ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা এসিল্যান্ডের গাজীপুরে কার্টনের গুদামের আগুন নিয়ন্ত্রণে উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা গলাচিপায় জেলেদের হামলায় পুলিশ কনস্টেবলসহ আহত ২ ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মহিলা মাদ্রাসায় আগুন, পরিচালক আটক গারুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শাহিন শিকদারের শোডাউন ও গণসংযোগ মোংলা বন্দর জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ২৫ যাত্রী আহত

সিরিয়া ও ইরাক থেকে আমেরিকাকে বহিষ্কার করা হবে: খামেনি

আপডেট: May 18, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:: সিরিয়া ও ইরাক থেকে আমেরিকাকে বহিষ্কার করা হবে বলে হুশিয়ার দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতু্ল্লাহ আলি খামেনি।

খামেনি বলেন, আফগানিস্তান, ইরাক ও সিরিয়ায় আমেরিকার সামরিক আগ্রাসন বিশ্বব্যাপী মার্কিন সরকারকে ঘৃণিত করে তুলেছে।

‌‌‌‘অবশ্য ইরাক বা সিরিয়ায় মার্কিন সেনারা থাকতে পারবে না বরং তাদেরকে চলে যেতে হবে এবং নিঃসন্দেহে তাদেরকে বহিষ্কার করা হবে।’

তিনি বলেন, বিশ্বের বহু দেশে এমনকি আমেরিকার ভেতরেও মার্কিন পতাকায় অগ্নিসংযোগ করা হয়। আর এ ঘটনা বিশ্ববাসীর অন্তরে আমেরিকার প্রতি বিদ্বেষের মাত্রা তুলে ধরে। শুধু সাধারণ মানুষ নয় আমেরিকার মিত্র দেশগুলোর রাষ্ট্রপ্রধানরাও নিজেদের মধ্যে আলাপচারিতার সময় মার্কিন নেতৃবৃন্দের প্রতি বিদ্বেষ উগড়ে দেন।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, বর্তমান মার্কিন প্রশাসনের প্রতি বিশ্ব জনমতের বিদ্বেষের প্রধান কারণ, সে দেশের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর বেপরোয়া ও যুক্তিহীন আচরণ এবং বাগাড়ম্বর।‘দীর্ঘমেয়াদে আমেরিকা বিশ্বব্যাপী গণহত্যা, অপরাধযজ্ঞ, অন্যায় আচরণ, সন্ত্রাসবাদ লালন, স্বৈরাচারী ও গণধিকৃত সরকারগুলোর প্রতি সমর্থন এবং দখলদার ইহুদিবাদী ইসরাইলকে পৃষ্ঠপোষকতা প্রদানের কারণে নিন্দিত ও ঘৃণিত হয়েছে।’সাম্প্রতিক সময়ে অর্থনীতি ও করোনাভাইরাস সামাল দিতে না পারার কারণে আমেরিকার অভ্যন্তরে বর্তমান মার্কিন প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ বেড়েছে বলেও খামেনি উল্লেখ করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network