৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি ১০ বছর পর গ্রেপ্তার

আপডেট: August 29, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশালের মুলাদী থানার অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. কামাল হোসেন ব্যাপারীকে (৩৪) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৮ বরিশালের মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি।

র‌্যাব জানায়, র‌্যাব-৮ ও র‌্যাব-১০-এর যৌথ অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জের চড়াইল এলাকা থেকে দীর্ঘ ১০ বছর আত্মগোপনে থাকা কামালকে গ্রেপ্তার করা হয়। তিনি বরিশালের মুলাদী উপজেলার চর বাটামারা এলাকার মৃত আব্দুল ওয়াহেদ ব্যাপারীর ছেলে। অস্ত্র মামলায় আদালত তাকে ৭ বছরের কারাদণ্ড দেওয়ার পর তিনি পলাতক ছিলেন। গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কামাল হোসেনকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network