৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
গৌরনদীতে ইফতার শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলা: কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত ২ দুমকিতে মশার চরম উপদ্রবে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় পানছড়িতে সচেতনতামূলক সভা পানছড়িতে বিজিবি’র অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ ঝালকাঠিতে উদ্বোধনের আগেই নবনির্মিত ঘাটলায় ফাটল বিশ্ববিদ্যালয় শিক্ষিকাকে গলা কেটে হত্যা করলেন কর্মচারী নান্দনিক ফুলের সৌন্দর্যে নজর কাড়ছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যাত্রী-পথচারীদের ভবানীপুরে মাদ্রাসাছাত্রকে হত্যা, রহস্য উদ্ঘাটন ঘাতক আটক বিএনপি নেতা ময়েনের নামে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭

আপডেট: মার্চ ৩, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:: ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৭৮৭ জনের মৃত্যু হয়েছে। মার্কিন ভিত্তিক ইরানের মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, নিহতদের মধ্যে ১৭৬ জন শিশু এবং মোট ৭৪২ জন বেসামরিক নাগরিক রয়েছেন।ইরানি পার্লামেন্টের স্বাস্থ্য কমিটির সদস্য ফাতেমেহ মোহাম্মদবেগি সোমবার বলেছেন, ইরানের নয়টি হাসপাতালে হামলা হয়েছে।

রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্যমতে, গত শনিবার থেকে শুরু হওয়া সংঘাতে ইরানের ১৫৩টি শহর এবং ৫০০টিরও বেশি অবস্থান লক্ষ্য করে এক হাজারের বেশিবার হামলা চালিয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র।অন্যদিকে, তেহরানের গান্ধী হাসপাতালকে লক্ষ্য করে হামলার অভিযোগের জবাবে আইডিএফ জানিয়েছে, হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালানো হয়নি। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় উভয় দেশকে ওই হাসপাতালে হামলার জন্য দায়ী করেছে।

সূত্র: বিবিসি

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network