শিরোনাম
ওমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ইউসুফের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাকেরগঞ্জের পথে-প্রান্তরে জান্নাতুল ফেরদৌস গোলাপ, মডেল উপজেলা গড়ার প্রত্যয় জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নামে মামলা দূর্বলরা শক্তি পেলে অত্যাচারী হয়ে উঠে! উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা বাকেরগঞ্জে বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন মনপুরায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুইজন আটক

ঝালকাঠিতে উদ্বোধনের আগেই নবনির্মিত ঘাটলায় ফাটল

আপডেট: March 4, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠি পৌর এলাকার মিনি পার্ক সংলগ্ন পুরাতন কলেজ খেয়াঘাটে যাত্রী পারাপারের সুবিধার্থে নির্মিত নতুন কংক্রিটের ঘাটলাটি উদ্বোধনের আগেই ফেটে গেছে। প্রায় ৭ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে নির্মিত এই ঘাটলাটির কাজ শেষ হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যেই বিশাল ফাটল দেখা দিয়েছে। এতে স্থানীয় বাসিন্দা, ট্রলারচালক ও নিয়মিত যাতায়াতকারী যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।পৌরসভা সূত্রে জানা গেছে, ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এম এস মাহামুদুল ইসলাম নান্টু’ ঘাটলাটির নির্মাণকাজ সম্পন্ন করেছে। তবে কাজ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই মাঝখানের অংশে দৃশ্যমান ফাটল ধরায় এর স্থায়িত্ব ও নির্মাণমান নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণেই উদ্বোধনের আগেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ট্রলারচালক ও যাত্রী জানান, কাজের মান ঠিক থাকলে এত দ্রুত ফাটল ধরার কথা নয়। নির্মাণকাজ চলাকালে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে তদারকিতে গাফিলতি ছিল বলেও তাঁরা দাবি করেন। স্থানীয় যুবকদের আশঙ্কা, দ্রুত সংস্কার না করলে এই ঘাটটি ছয় মাসও টিকবে না। তাঁরা অবিলম্বে ত্রুটি নিরসন করে ঝুঁকিমুক্ত অবস্থায় ঘাটটি চলাচলের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পৌর কর্তৃপক্ষ জানায়, যথাযথ পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে কাজের মান যাচাই করা হবে। কাজ সন্তোষজনক না হলে এবং কোনো ত্রুটি পাওয়া গেলে ঠিকাদারকে তা পুনরায় সংস্কারের নির্দেশ দেওয়া হবে। মান নিশ্চিত হওয়ার পরেই কেবল কাজ বুঝে নেওয়া হবে বলে জানিয়েছে পৌর প্রশাসন।উল্লেখ্য, ঝালকাঠি–নলছিটি নৌ-যোগাযোগে পুরাতন কলেজ খেয়াঘাটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন বিপুলসংখ্যক শিক্ষার্থী ও চাকরিজীবী সুগন্ধা নদী পার হয়ে এই ঘাট ব্যবহার করেন। জনস্বার্থে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network