শিরোনাম
গারুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শাহিন শিকদারের শোডাউন ও গণসংযোগ মোংলা বন্দর জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ২৫ যাত্রী আহত আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ মাদারীপুরে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ গাজীপুরে গভীর রাতে আগুনে মসজিদসহ ২০ দোকান পুড়ে ছাই ছাত্র আন্দোলন প্রতিহত করতে অর্থের যোগানদাতা আ‍‍`লীগ নেতা এখন বিএনপির চেয়ারম্যান প্রার্থী বাকেরগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা চীনে চিকিৎসাধীন জীবননগরের সাংবাদিক চাষি রমজান, সুস্থতার জন্য দোয়া কামনা

ইয়েমেনের বিমানবন্দরে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ১২

আপডেট: October 31, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:: ইয়েমেনের একটি বিমানবন্দরের বাইরে বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। খবর দ্যা গার্ডিয়ানের।শনিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনের আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশমুখের কাছে এ বস্ফোরণের ঘটনা ঘটে।

এডেনের গর্ভনরকে লক্ষ্য করে গাড়িবোমা হামলার ৩ সপ্তাহ পর শনিবার আবার এ ধরনের হামলার ঘটনা ঘটলো। ওই হামলায় অল্পের জন্য গর্ভনর বেঁচে গেলেও কমপক্ষে ৬ জন নিহত হন।

শনিবারের গাড়িবোমা বিস্ফোরণের শব্দ পুরো এডেন শহরজুড়ে শোনা যায়। এ ছাড়া বিস্ফোরণের কারণে আশপাশের বাড়িঘরের জানালাগুলো ভেঙে গেছে।

ইয়েমেনের এক নিরাপত্তা কর্মকর্তা জানান, ওই বিস্ফোরণে ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ছাড়া মারাত্মক আহত হয়েছেন আরও অনেক মানুষ।এডেন আন্তর্জাতিক বিমানবন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন, শনিবার বিমানবন্দরের বাইরের প্রবেশদ্বারের কাছে একটি তেলবোঝাই ট্রাক বিস্ফোরিত হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network