বরিশালে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

আপডেট: October 19, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: বরিশাল নগরীতে ২০০ পিস ইয়াবা ও মাদক বিক্রিতে ব্যবহৃত একটি স্মার্টফোনসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে নগরীর বিএম কলেজ রোডের তালভিটা লেনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. নয়ন (২৫) ও তাঁর স্ত্রী মুক্তা আক্তার (২৯)। তাঁরা বরিশাল এয়ারপোর্ট থানাধীন লুৎফর রহমান সড়কের স্থায়ী বাসিন্দা। বর্তমানে তাঁরা নগরীর কোতোয়ালি মডেল থানাধীন বিএম কলেজ রোডের তালভিটা লেনে কাশেম মহলে ইদ্রিস মিয়া সবুজের বাড়িতে ভাড়া থাকতেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের মিডিয়া সেল সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিচালক মোহাম্মদ খোরশিদ আলমের নির্দেশনায় গোয়েন্দা দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় নয়ন ও মুক্তা আক্তারকে তল্লাশি করে ২০০ পিস ইয়াবা এবং মাদক বিক্রিতে ব্যবহৃত ইনফিনিক্স এক্স৬৭২৫ মডেলের একটি স্মার্টফোন উদ্ধার করা হয়।অধিদপ্তর সূত্র জানায়, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network