শিরোনাম
বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ মা ইলিশ রক্ষায় সাগর-নদীতে নৌবাহিনীর কঠোর নজরদারি গৌরনদীর এসিল্যান্ড মেহেদী হাসানকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা উজিরপুরে মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সচিবের মতবিনিময় অসুস্থ হান্নান আজিজিকে দেখতে হাসপাতালে হিযবুল্লাহর নায়েবে আমীর আলহাজ্ব নূরুর রহমান বেগ বরিশালের কর্ণকাঠী ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চু*রির অভিযোগ বাকেরগঞ্জে দুর্গা মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনে বাধা দেওয়ার অভিযোগ সেই ডা. কেয়া ও হাসপাতালের বিরুদ্ধে তদন্ত কমিটি জীবননগরে তিন প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা

উজিরপুরে মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সচিবের মতবিনিময়

আপডেট: October 10, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

নাজমুল হক মুন্না উজিরপুর:: বরিশালের উজিরপুরে মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি, পুষ্টিচাহিদা পূরণ এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন নিয়ে মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ দেলোয়ার হোসেন।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার রসুলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘আমিষেই শক্তি, আমিষেই মুক্তি’ প্রতিপাদ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেক কনকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সচিব মোঃ দেলোয়ার হোসেন। উজিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো. কামরুল ইসলাম, বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. হাদিউ জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা ও উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রকিবুল ইসলাম।সভায় মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যরা অংশ নেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network