শিরোনাম
মিথ্যা চাঁদাবাজি মামলায় সাংবাদিক আসাদ সবুজের জামিন বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউশনের শতবর্ষ উদযাপন উপলক্ষে র‍্যালি, চলছে রেজিস্ট্রেশন তজুমদ্দিনে মাদরাসা ভাঙচুর ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩ মা ইলিশ রক্ষায় ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ বরিশালে সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি গঠন বরগুনা সোনাবাংলা বিদ্যালয়ে ক্লাস চলাকালে ৯ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত বোরহানউদ্দিনে গভীর রাতে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ

বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউশনের শতবর্ষ উদযাপন উপলক্ষে র‍্যালি, চলছে রেজিস্ট্রেশন

আপডেট: October 7, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউশনের শতবর্ষ উদযাপন-২০২৭ উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রাক্তন শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যদের রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে।

বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়। পরে র‍্যালিটি বাটাজোর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গণে ফিরে আসে। এতে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, বর্তমান শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং বিভিন্ন ব্যাচের প্রতিনিধিরা অংশ নেন।

আগামী ১ জানুয়ারি ২০২৭ বিদ্যালয়টির শতবর্ষ উদযাপন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত করতে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। রেজিস্ট্রেশনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত।

আয়োজক সূত্রে জানা গেছে, শতবর্ষ উদযাপনে অংশ নিতে প্রাক্তন শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। আর প্রাক্তন শিক্ষার্থীদের পরিবারের প্রতি সদস্যের জন্য রেজিস্ট্রেশন ফি ৬০০ টাকা।

শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি কার্যক্রমে শতবর্ষ উদযাপন-সংশ্লিষ্ট উপদেষ্টা কমিটির আহ্বায়ক বাবু সদানন্দ চক্রবর্তী, পরিচালনা পর্ষদের সভাপতি অসীম কুমার ওঝা, সহ-সভাপতি আব্বাস আলী সরদার, সম্পাদক এমদাদুল হক পান্না, সহ-সম্পাদক কবির সরদার ও কামরুল আহসান রাসেল, উপদেষ্টা পরিষদের সদস্য দীপাংশু কুমার মণ্ডল, মো. আলমগীর হোসেন মোল্লা, মো. ফিরোজ সরদার, মো. জাভেদ হোসেন রানা, মো. মোশাররফ হোসেন সরদারসহ বিভিন্ন ব্যাচের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, বর্তমান শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, রেজিস্ট্রেশন ফরম বিদ্যালয়ের অফিস কক্ষ থেকে সংগ্রহ ও জমা দেওয়া যাবে। পাশাপাশি প্রত্যেক ব্যাচের প্রতিনিধির মাধ্যমেও রেজিস্ট্রেশন সম্পন্ন করার সুযোগ রয়েছে।

শতবর্ষ উদযাপনকে স্মরণীয় ও সফল করতে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network