শিরোনাম
মোংলা বন্দর জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ২৫ যাত্রী আহত আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ মাদারীপুরে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ গাজীপুরে গভীর রাতে আগুনে মসজিদসহ ২০ দোকান পুড়ে ছাই ছাত্র আন্দোলন প্রতিহত করতে অর্থের যোগানদাতা আ‍‍`লীগ নেতা এখন বিএনপির চেয়ারম্যান প্রার্থী বাকেরগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা চীনে চিকিৎসাধীন জীবননগরের সাংবাদিক চাষি রমজান, সুস্থতার জন্য দোয়া কামনা কলাপাড়ায় শিশু রায়হান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

গরুর হাট না বসানোর জন্য উত্তর লক্ষণখোলাবাসী’র মানববন্ধন

আপডেট: July 5, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক ।। কৃষি জমি রক্ষা ও করোনার সংক্রমন থেকে রক্ষা পেতে গরুর হাট না বসানোর
জন্য মানববন্ধন করেছে বন্দরের উত্তর লক্ষণখোলা এলাকাবাসী। রোববার দুপুরে শহরের চাষাড়াস্থ নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মোঃ আবদুল মারুফ,সমাজ সেবক
নেছার আহাম্মদ,প্রয়াত বীরমুক্তিযোদ্ধা তাহেরুল ইসলামের কণ্যা সাবিনা ইয়াসমিন,ইমাম হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মোজাম্মেল হক,মোঃ জুয়েল,ডেইজি আক্তার,কামাল হোসেন,মোঃ সলিমুল্লাহ,মোঃ দেলোয়ার হোসেন.মোঃ ফাহিম,মাহমুদা বেগম ও ঝুমা বেগমসহ এলাকার সর্বস্তরের
ব্যাক্তিবর্গ। মানেববন্ধনে বক্তারা বলেন, যে কোন মূল্যে উত্তর লক্ষণখোলার নিরাপদ জায়গায় গরুর হাট বসতে দেয়া যাবেনা। এই স্থানে গরুর হাট বসানো হলে এলাকাবাসী যে কোন মুহুর্তে করোনায় গণআক্রান্তের শিকার হওয়ার সম্ভাবনা
রয়েছে। সুতরাং নিজেদের জীবন রক্ষার স্বার্থে আমাদেরকে গরুর হাট ঠেকাতে
হবে।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network