শিরোনাম
বরিশালে চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি খাইয়ে দিচ্ছিল ৯ বছরের মেয়ে বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল

গাজীপুরে নতুন আরও ৩ জন করোনায় আক্রান্ত

আপডেট: April 29, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্কঃ গাজীপুরে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিকসহ সর্বশেষ ৩৩১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। জেলায় নতুন করে ৩ জন আক্রান্ত হয়েছে।
আজ বুধবার সকালে গাজীপুর সিভিল সার্জনের একটি ফেসবুক আইডিতে এসব তথ্য জানানো হয়। এতে গত ২৭ এপ্রিল ঢাকায় পাঠানো নমুনার ফলাফল প্রকাশ করা হয়েছে।

এতে দেখা যায়, গাজীপুর জেলায় করোনা পজিটিভদের মধ্যে সবচেয়ে বেশি ১১৪ জন গাজীপুর সদর ও মহানগর এলাকার বাসিন্দা। জেলায় করোনা পজিটিভ হওয়ার সংখ্যার দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কালীগঞ্জ উপজেলায় ৯১ জন।

জানা গেছে, জেলার কালিয়াকৈরে ২ জন এবং কালীগঞ্জ উপজেলায় ১ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে গাজীপুর সদরে ১১৪ জন, কালীগঞ্জ উপজেলায় ৯১ জন, কাপাসিয়া উপজেলায় ৭০ জন, কালিয়াকৈর উপজেলায় ৩৪ জন এবং শ্রীপুর উপজেলায় ২২ জনের করোনা পজিটিভ হয়েছে। এ পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ২৫৫৬ জনের। গত ২৪ ঘন্টায় নতুন পাঠানো হয়েছিল ১৬৪ জনের।

মঙ্গলবার পর্যন্ত জেলায় করোনা পজিটিভের সংখ্যা ছিল ৩২৮ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network