শিরোনাম
গভীর রাতে গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা নিখিলের বাসায় হামলা-আগুন গাজীপুরে পল্লীবিদ্যুৎ অফিসে পেট্রোলবোমা নিক্ষেপ বরগুনায় আওয়ামী লীগ নেতা মশিউর রহমান শিহাবের বাড়িতে আগুন মাদারীপুরে শাজাহান খানের পেট্রোল পাম্পে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর শেখ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ার বাড়িকে সাব-জেল করার প্রস্তাব বরিশালে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল কাঁঠালিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ বালু উত্তোলককে ৫ লাখ টাকা জরিমানা গৌরনদীতে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, গ্রেপ্তার ৩

গভীর রাতে গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

আপডেট: November 19, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আপটেড নিউজ ডেস্ক:: রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার মধ্যরাত থেকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ১৩ নম্বর বাসায় অভিযান শুরু করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে ওই বাসা থেকেই নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. রেজাউল করিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে কোন মামলায় বা কী অভিযোগে এ গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network