১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
বরিশালে ৭টি শিয়াল পিটিয়ে হত্যায় আদালতে মামলা বাবুগঞ্জে বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাকেরগঞ্জে বৃদ্ধা শাশুড়িকে ধর্ষণের অভিযোগ জামাতার বিরুদ্ধে মির্জাগঞ্জ ভূমি অফিসে আর্জেন্টিনার সমর্থক এক দালালের কারাদণ্ড কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত বন্যায় ক্ষতিগ্রস্ত পানছড়ির সড়ক পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার, দ্রুত সংস্কারের নির্দেশ উজিরপুর হাসপাতালের বদ্ধ কক্ষে সরকারি ওষুধ, তদন্ত কমিটি গঠন

চরফ্যাশনে জ্বালানি তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টের অর্থদন্ড

আপডেট: জানুয়ারি ২০, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি: চরফ্যাশনে জ্বালানি তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৯ জানুয়ারি) চরফ্যাশন উপজেলায় বি আর ডি বি এলাকায় অবস্থিত সবুজ মিয়ার মালিকানাধীন জ্বালানি তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চরফ্যাশনের সহকারী কমিশনার( ভূমি) এমাদুল হোসেন
এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত জ্বালানি তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানটিকে লাইসেন্স না থাকা,অনুমোদিত লোগো না থাকা ও ওজনে কম দেওয়ায় এক লক্ষ টাকার অর্থদণ্ড দেয় এবং লাইসেন্স সংগ্রহ করা পর্যন্ত জ্বালানি তেল বিক্রয় কার্যক্রম বন্ধ রাখতে হবে মর্মে আদেশ দেয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় পুলিশ, বিএসটিআই এবং বিস্ফোরক পরিদপ্তর এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে , একই দিন বিকালে অবৈধ উপায়ে কয়লা উৎপাদন করায় দুলার হাটের নুরাবাদে একটি কয়লা কারখানাকে ভেঙে দেন ভ্রাম্যমাণ আদালত ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network