৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

জীবননগর সীমান্তে ডিএনএ টেস্টের ভারতীয় কিট উদ্ধার

আপডেট: মার্চ ৩, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ডিএনএ টেস্টের ২২০ পিস ভারতীয় কিট উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার (৩রা মার্চ) সকালে উপজেলার রাজাপুর গ্রামের একটি ভুট্টা ক্ষেতের পাশ থেকে মালিকবিহীন অবস্থায় এসব কিট উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন রাজাপুর বিওপির একদল বিজিবি মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে সীমান্ত পিলার ৭১/৯-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার রাজাপুর গ্রামের একটি ভুট্টা ক্ষেতের পাশে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয় ডিএনএ টেস্টের ২২০ পিস ভারতীয় কিট। যার আনুমানিক মূল্য ৫১ লাখ ৭০ হাজার টাকা। অভিযানে নেতৃত্ব দেন নায়েব সুবেদার তাপস সরকার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network