আপডেট: September 6, 2026
ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠিতে ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ সজীব সাহা নামে এক চাল ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পৌর এলাকার কলেজ রোডের জাফর ম্যানশনের তৃতীয় তলার একটি কক্ষ থেকে তাকে আটক করা হয়।জেলা পুলিশের গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, শনিবার রাতে বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জাফর ম্যানশনে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় ভবনটির তৃতীয় তলার একটি কক্ষে অভিযান চালিয়ে সজীব সাহাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ ঘটনায় গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক তারিফুল ইসলাম বাদী হয়ে সজীব সাহার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝালকাঠি সদর থানায় মামলা করেন।মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার সকালে সজীব সাহাকে আদালতে পাঠিয়েছে ঝালকাঠি সদর থানা পুলিশ।আটক সজীব সাহা ঝালকাঠি শহরের ডাক্তার পট্টি সড়কের বাসিন্দা অমল চন্দ্র সাহার ছেলে।

