তিউনিসিয়ার উপকূলে নৌকা ডুবিতে ২১ অভিবাসী প্রত্যাশীর মৃত্যু

আপডেট: October 14, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক: তিউনিসিয়ার উপকূলে অভিবাসী প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবিতে আরও চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ২১ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির এক আদালত।

নৌকা ডুবির এ ঘটনায় এর আগে আরও ১৭ জনের লাশ উদ্ধার করা হয় বলে বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে। জীবিতাবস্থায় উদ্ধার করা হয়েছে সাতজনকে।

সফ্যাক্স আদালতের মুখপাত্র মুরাদ তুর্কি জানান, ওই নৌকা ডুবির ঘটনায় এখনো চার বা পাঁচজন নিখোঁজ রয়েছে। এদের কাউকে জীবিত উদ্ধার করার সম্ভাবনা একেবারেই ক্ষীণ।

সবশেষ উদ্ধার করা মৃতদেহগুলোর মধ্যে তিনজন শিশু; এর মধ্যে একজনের বয়স ছয় মাসেরও কম। নারী রয়েছেন সাতজন, তাদের বয়স ২০ থেকে ৩০ এর ঘরে। এ ছাড়া রয়েছেন তিউনিসিয়ার দুজন পুরুষ।

তুর্কি বলেছেন, “অধিকাংশ যাত্রীই একে-অপরের পরিচিত ছিল। এর মধ্যে কয়েকজন তিউনিসিয়ায় কয়েক মাস ধরে কাজ করছিলেন।”

এদিকে তিউনিসিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তারা শনিবার রাত ও রোববার সকালের মধ্যে অভিযান চালিয়ে ভূ-মধ্যসাগর পাড়ি দেওয়া থেকে ৩২টি দলকে ঠেকিয়েছে। এসব ঘটনায় জড়িত ২৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network