শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

দুই পাতা নাপা ওষুধে ৪ টাকা বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা

আপডেট: July 27, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ,নারায়ণগঞ্জ: দুই পাতা নাপা (৫০০ মি.গ্রা) ওষুধের দাম ১৬ টাকা। কিন্তু বিক্রি করা হয় ২০ টাকায়। চার টাকা বেশি রাখায় এক ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিদফতর।

মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে বাজার অভিযানে সদর উপজেলার ভূঁইগড় এলাকায় মেসার্স জিলান মেডিকেল হলকে এ জরিমানা করা হয়।

অভিযানে জেলা বাজার কর্মকর্তার প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

এ বিষয়ে মো. সেলিমুজ্জামান বলেন, ‘মেসার্স জিলানি মেডিকেল হল দুই পাতা নাপা (৫০০মি.গ্র.) ট্যাবলেটের দাম ১৬ টাকার স্থলে ২০ টাকা রেখেছেন। নির্ধারিত দামের চেয়ে অধিক মূল্যে ওষুধ বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network