শিরোনাম
ভোলায় বৃদ্ধাকে বেঁধে ৮০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার লুট নলছিটিতে দুটি আইসক্রিম কারাখানে ৬০হাজার টাকা জরিমানা যাত্রীবাহী বাসে আগুনের মামলায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেত্রী পাপিয়া কারাগারে ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চলমান অস্থিরতায় পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার আমতলীতে দরিদ্র মেধাবী এসএসসি পরীক্ষার্থীদের পাশে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন যেকোনো দাবি আদায়ে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে: আহমেদ আবু জাফর বাকেরগঞ্জে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী অধ্যক্ষ ইউনুস খানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, জামায়াতের নিন্দা

দুমকিতে ৩৯৭ জেলে পরিবারকে চাল বিতরণ

আপডেট: October 7, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:: পটুয়াখালীর দুমকিতে ২২ দিনের ইলিশসহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের খাদ্য সহায়তা হিসেবে ৩৯৭ জেলে পরিবারের মধ্যে বিশেষ ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

বুধবার (০৭ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নে এ চাল বিতরণ করা হয়। ইউনিয়নের নিবন্ধিত ৪১৭ জেলে পরিবারের মধ্যে ৩৯৭ পরিবারের মাঝে সরকারি খাদ্য সহায়তার চাল দেওয়া হয়।চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী।এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান, আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জিল্লুর রহমান সোহরাবসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের জীবিকা নির্বাহে সহায়তার জন্য সরকার বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা দিয়ে থাকে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network