দ্বিধাবিভক্ত বিশ্ব করোনার চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যর্থ: জাতিসংঘ মহাসচিব

আপডেট: October 18, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস হতাশা প্রকাশ করে বলেছেন, করোনা মহামারি চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যর্থ হয়েছে দ্বিধাবিভক্ত বিশ্ব। পর্তুগিজ সংবাদমাধ্যম লুসাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই হতাশা ব্যক্ত করেছেন।

পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী গুতেরেস জানিয়েছেন, করোনা মোকাবিলায় বিশ্বের দেশগুলো যদি একসঙ্গে কাজ করাতো তাহলে আরো বেশি কিছু করা যেতো।

তিনি বলেন, ‘পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য, বহুপাক্ষিকতার জন্য এবং আমার জন্য কোভিড-১৯ মহামারি একটি প্রধান বৈশ্বিক চ্যালেঞ্জ। দুভার্গ্যবশত এটা এমন পরীক্ষা যেখানে আন্তর্জাতিক সম্প্রদায় এ পর্যন্ত ব্যর্থ হয়েছে।’

জাতিসংঘের মহাসচিব সতর্ক করে দিয়ে বলেছেন, সমন্বিত পদক্ষেপ নেওয়া না হলে ‘একটি ক্ষুদ্রাতিক্ষদ্র ভাইরাস আগামী বছরগুলোতে বিপর্যস্ত অর্থনৈতিক প্রভাবে কোটি কোটি মানুষকে দারিদ্র ও ক্ষুধার দিকে ঠেলে দেবে।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network