আপডেট: March 15, 2026
আন্তর্জাতিক ডেস্ক:: ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্যবস্তু করার কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে বর্তমান সংঘাতের প্রেক্ষাপটে তারা নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে।
ইরানি গণমাধ্যমে প্রকাশিত আইআরজিসির একটি বিবৃতিতে এই চরম হুমকির কথা জানানো হয়েছে। সেখানে ইসরাইলি প্রধানমন্ত্রীকে ‘শিশু হত্যাকারী অপরাধী’ হিসেবে আখ্যায়িত করে বলা হয়, এই অপরাধী যদি বেঁচে থাকে, তবে আমরা পূর্ণ শক্তি দিয়ে তাকে ধাওয়া করা এবং হত্যার চেষ্টা অব্যাহত রাখব।
মূলত গাজা এবং লেবাননসহ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং ইরানের ওপর ইসরাইলি ও মার্কিন সামরিক তৎপরতার প্রতিক্রিয়ায় তেহরান এই কঠোর অবস্থান নিয়েছে।আইআরজিসির এই সরাসরি হুমকি দুই দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনাকে এক নতুন এবং ভয়াবহ মাত্রায় নিয়ে গেল বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
সূত্র: আলজাজিরা।

